1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে র‍্যাবের অভিযান৩৬ কেজি গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

[মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি| ২৩ এপ্রিল, ২০২৬
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩৬.৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গ্রেফতারকৃতরা সম্পর্কে পিতা ও পুত্র।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল ৪:৫০ ঘটিকায় তেরোখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। ধৃত আসামি শাহাজাহান আলীর বসতবাড়ীতে তল্লাশি চালিয়ে ঘরের ভেতর লুকিয়ে রাখা ৩৬.৭ কেজি গাঁজা, ০২টি মোবাইল এবং ০৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ শাহাজাহান আলী (৫৮), পিতা- মৃত সোলেমান সরকার।২. মোঃ রিদওয়ান ইসলাম ওরফে হৃদয় (৩০), পিতা- মোঃ শাহাজাহান আলী।
উভয়ই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া (ওয়ার্ড নং-১৪) এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ এই মাদক নিজ বাড়িতে মজুদ করে রেখেছিল।

র‍্যাব জানায়, অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park