1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাজশাহীতে পশু নিষ্ঠুরতার বিরুদ্ধে ধর্মঘটের গুরুত্ব তুলে ধরে মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৩৩ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

পশু-পাখির প্রতি নিষ্ঠুরতা, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মানবিক সমাজ গঠনের লক্ষ্যে রাজশাহীতে“পশু নিষ্ঠুরতার বিরুদ্ধে ধর্মঘট”শীর্ষক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) সকাল ১০টায় রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এলাকায় রাজশাহী অ্যানিমেল সাইবার কমিউনিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, প্রাণিপ্রেমী, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী অ্যানিমেল সাইবার কমিউনিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা মো. জাহিদুল ইসলাম সানি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মো. জুলফিকার আলী হায়দার।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অ্যানিমেল সাইবার কমিউনিটির উপদেষ্টা আজিবর রহমান এবং যুগ্ম আহ্বায়ক গোলাম এহেতেসাম।

বক্তারা বলেন, পশু-পাখির ওপর নির্যাতন কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। প্রাণীদের প্রতিও মানুষের মতো সহমর্মিতা ও মানবিক আচরণ প্রদর্শন করতে হবে। তারা বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ সমাজে সহিংসতার সংস্কৃতি তৈরি করে, যা মানবিক মূল্যবোধের পরিপন্থী। বক্তারা আরও বলেন, প্রাণী নির্যাতন প্রতিরোধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার পর্যায়ে শিশুদের প্রাণীর প্রতি ভালোবাসা ও সহমর্মিতার শিক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধন থেকে প্রাণী হত্যার বিচার নিশ্চিত করা, নির্যাতন বন্ধ করা এবং একটি প্রাণীবান্ধব ও মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park