1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

রাইস মিল-কারখানার ছাই ও বর্জ্যে বিপর্যস্ত জনজীবন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত

জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বিভিন্ন মিল-কারখানা থেকে নির্গত ছাই, ধোঁয়া ও বর্জ্যে পরিবেশ ও জনজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আসপাসের মিল-কারখানার ছাই ও বর্জ্য সবসময় রাস্তার পাশে, খোলা জায়গায় লোকালয়ের ফেলা হচ্ছে। এতে বাতাসে ছাই ও ধুলাবালি ছড়িয়ে পড়ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে যানবাহন চলাচল ও বাতাসের কারণে এসব ছাই আশপাশের বাড়িঘর, দোকানপাট ও ফসলি জমিতে ছড়িয়ে পড়ে পরিবেশ দূষিত করছে। উপজেলার কুঞ্জবন দোহালি এবং শিবগঞ্জ মোড় থেকে আখেরা মোড় পর্যন্ত যেসব মিল-কারখানা রয়েছে, সেগুলোর মধ্যে বেশির ভাগ মিল মালিকই বিধিনিষেধ মানছেন না।
এলাকাবাসী জানান, মিল-কারখানার বর্জ্যের কারণে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পাশাপাশি রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ নোংরা হয়ে পড়ছে। মিল থেকে রাস্তার দিকে দেয়া ফ্যানগুলি দিয়ে সব সময় ধুলা বেরহচ্ছে। ছাই ও ধুলাবালির কারণে শিশু, বয়স্ক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। অনেকেই শ্বাসকষ্ট, কাশি এবং চোখে ছাই ও বালু পড়ার সমস্যায় ভুগছেন।
স্থানীয়দের আরও অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনার জন্য কার্যকর ব্যবস্থা না থাকায় দিনের পর দিন একইভাবে ছাই ও বর্জ্য ফেলা হচ্ছে। এর কারণে রাস্তার পাশে সরকারি গাছও পুড়ে গেছে। এতে কৃষিজমি ও জলাশয়ের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, মিল-কারখানাগুলোতে পরিবেশসম্মত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি যেখানে-সেখানে ছাই ও বর্জ্য ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সচেতন মহল বলছে, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দিতে হবে। মহাদেবপুরে পরিবেশদূষণ রোধ না করলে জনস্বাস্থ্য ও কৃষির ওপর আরও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। নিয়মিতভাবে মিল-কারখানাগুলোর পরিবেশগত কার্যক্রম পরিদর্শন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park