1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যবিপ্রবি শাখা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা বাংলাদেশ ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। এতে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (EST) বিভাগের শিক্ষার্থী তানভীর ফয়সালকে আহ্বায়ক করে আগামী ৩ (তিন) মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।
আজ ২৫ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই কমিটির অনুমোদন দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর এক পর্যায়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। দীর্ঘ বিরতির পর আজ সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে এই নতুন কমিটি ঘোষণার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে এই কমিটি ঘোষণার পর যবিপ্রবি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

অনুমোদিত এই কমিটিতে ১ জন আহ্বায়ক, ১৫ জন যুগ্ম-আহ্বায়ক এবং ৩ জন সদস্যসহ মোট ১৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তানভীর ফয়সাল। যুগ্ম-আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছেন সুশান্ত দাশ, মো: মেহেদী হাসান, গোবিন্দ মল্লিক, আশিক খন্দকার, আসিফ আহমেদ জিসান, আশিকুর রহমান, মনিরুল ইসলাম হৃদয়, মো: বেলাল হোসেন, মো: বিপুল শেখ, রায়হান রহমান রাব্বি, তমারুল ইসলাম, মো: রাজীব রাজু, ফয়সাল আহমেদ রকি, এস এম নাঈম হোসেন এবং রাকিব হাসান। এছাড়া কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মো: মাসুম পারভেজ, মাহফুজুর রহমান সৌরভ ও রেদওয়ান আহমেদ।
দীর্ঘ সময় পর ক্যাম্পাসে ছাত্রলীগের নতুন এই কমিটির কার্যক্রম শুরু হওয়া এবং সংগঠনটির রাজনৈতিক অবস্থান নিয়ে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে তীব্র আলোচনা ও উৎকণ্ঠা বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park