1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যবিপ্রবিতে বিপিএ স্টুডেন্টস’ উইং এর নবনির্বাচিত সভাপতি রায়হান, সম্পাদক প্রিতম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন

‘বিপিএ স্টুডেন্টস’ উইং অব জাস্ট’ এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়–এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের কনফারেন্স রুম (কক্ষ নং–৪০২) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করায় নির্বাচন কমিশন যাচাই-বাছাই শেষে কোনো ত্রুটি না পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ১ মার্চ ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল আল রায়হান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একই বিভাগের জয়নব আফিয়া জেবা ও মো. ইমন হোসেন মন্ডল।
সাধারণ সম্পাদক হয়েছেন ফিজিওথেরাপি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী প্রিতম মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ফরহাদ উদ্দিন।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
কোষাধ্যক্ষ: আব্দুল্লাহ আল নোমান
সাংগঠনিক সম্পাদক: মো. সামিউল ইসলাম
দপ্তর সম্পাদক: কে. এম. শাহরিয়ার জাহান
প্রচার সম্পাদক: মো. তামিম বিল্লাহ
প্রকাশনা সম্পাদক: মো. নাজিউর রহমান
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: মো. জাহিদ হাসান
নারী ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: পার্থা বিনতে শরীফ
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোছা. ফাহমিদা আফিয়া, মো. আব্দুর রাকিব এবং এইচ. এ. মোনায়েম।
উল্লেখ্য, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)–এর শিক্ষার্থী সংগঠন হিসেবে ‘বিপিএ স্টুডেন্টস’ উইং অব জাস্ট’ কাজ করে থাকে। সংগঠনটি যবিপ্রবির পিটিআর বিভাগের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাগত সচেতনতা বৃদ্ধি, একাডেমিক কার্যক্রম জোরদার এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।
নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা. কাজী এমরান হোসেন। নির্বাচনটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতারা জানান, তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ফিজিওথেরাপি পেশার মর্যাদা ও উন্নয়নে কাজ করবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডে সংগঠনকে সক্রিয় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park