1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যবিপ্রবিতে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণে নতুন নির্দেশনা, সুপারিশ ছাড়া মিলবে না সেবা।

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদ্যমান অ্যাম্বুলেন্স সেবা গ্রহণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন এ নির্দেশনা অনুযায়ী, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত কর্তৃপক্ষের সুপারিশ ছাড়া অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করা যাবে না।
বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তার দপ্তর থেকে ২৪ জুন ২০২৬ তারিখে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীদের অ্যাম্বুলেন্স সেবা গ্রহণের জন্য প্রথমে ডা. এম. আর. খান মেডিকেল সেন্টারে যোগাযোগ করতে হবে। প্রতিদিন রাত ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের মধ্যে সেবা গ্রহণের ক্ষেত্রে প্রধান চিকিৎসা কর্মকর্তার সুপারিশ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া অফিস সময় শেষ হওয়ার পর রাত ৮টা ৩০ মিনিট থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে সেবা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। তাদেরও অ্যাম্বুলেন্স সেবা গ্রহণের আগে প্রধান চিকিৎসা কর্মকর্তার সুপারিশ নিতে হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, যবিপ্রবিতে দীর্ঘদিন ধরেই অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে। তবে সম্প্রতি সেবাটি ব্যবহারের ক্ষেত্রে শৃঙ্খলা, জবাবদিহি এবং প্রকৃত জরুরি রোগীদের অগ্রাধিকার নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এর ফলে অ্যাম্বুলেন্স ব্যবহারে অনিয়ম কমবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
উল্লেখ্য, উপাচার্যের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার মণ্ডল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি ২৪ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park