1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে যারা নিজের খাওয়া-ঘুম হারাম করে, পকেটের টাকা খরচ করে হাসপাতালে ছুটে আসেন—সেই নিঃস্বার্থ রক্তদাতারা আজ চরম অবমূল্যায়ন আর অবহেলার শিকার।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পঠিত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন হাসপাতালে রক্তদাতাদের সাথে ঘটে যাওয়ার অসৌজন্যমূলক অবহেলার বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে মানবিক সংগঠন ঈদগাঁও ব্লাড ব্যাংক।

সংগঠনের স্বেচ্ছাসেবীরা জানান, একটি ব্যাগের রক্তের ব্যবস্থা করতে যখন আমাদের ২০-৩০ মিনিট বা তারও বেশি সময় যুদ্ধ করতে হয়, তখন রক্ত দেওয়ার পর সেই মহান রক্তদাতাকে ন্যূনতম সম্মানটুকুও দেওয়া হয় না।

রক্ত দিতে আসার পর হাসপাতালের কাগজপত্রের জটিলতা ও ফর্মালিটিজ শেষ করতেই রক্তদাতাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়।

বর্তমান ঈদগাঁও উপজেলার কোনো হাসপাতালেই রক্তদাতাদের জন্য আলাদা কোনো বসার বা বিশ্রামের সুনির্দিষ্ট জায়গা নেই।

রক্ত নেওয়ার কাজ শেষ হওয়া মাত্রই অনেকে রক্তদাতার কথা ভুলে যান। তাকে ১০টি মিনিট বসার বা একটু বিশ্রামের সুযোগটুকু দিতেও রোগীর স্বজনরা অনীহা প্রকাশ করেন।

যে মানুষটি নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাচ্ছেন, তাকে কেন অবহেলা সহ্য করে দাঁড়িয়ে থাকতে হবে? আজ যদি আমরা এই চরম অবমূল্যায়নের প্রতিবাদ না করি, তবে কাল হয়তো কোটি টাকা দিয়েও মুমূর্ষু রোগীর জন্য রক্ত পাওয়া যাবে না।

বিনীত,
পরিচালনা পর্ষদ ও স্বেচ্ছাসেবী রক্তযোদ্ধাবৃন্দ
🩸 ঈদগাঁও ব্লাড ব্যাংক 🩸

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park