1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাধবপুরে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, স্কুলছাত্রী উদ্ধার।

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

রাসেল মাহমুদ
স্টাফ রিপোর্টার হবিগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরবে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন দেবনাথ (২০) অবশেষে র‍্যাবের হাতে ধরা পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ১৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ রাত ১২টা ২৫ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

একই অভিযানে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, নয়ন দেবনাথ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন একটি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে মামলা হয়। মামলা দায়েরের পর থেকেই নয়ন পলাতক ছিল এবং আত্মগোপনে থেকে অবস্থান করছিল মাধবপুর এলাকায়।

আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park