1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধি:
আদিবাসী ধাত্রীদের সম্মান জীবনমান ও স্বাস্থ্য সুরক্ষায় তাদের অবদান এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ৯ আগস্ট জাতীয় আদিবাসী পরিষদ, মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলক উরাও।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বকের মোর হয়ে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় আন্তর্জাতিক আদিবাসী দিবসের তাৎপর্য ও আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, জীবনমান ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। বিশেষ করে আদিবাসী ধাত্রীদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও স্বাস্থ্যসেবায় তাদের গুরুত্বপূর্ণ অবদানের যথাযথ স্বীকৃতি ও সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনধারা সংরক্ষণের পাশাপাশি তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
অনুষ্ঠানে জাতীয় আদিবাসী পরিষদ, মহাদেবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ এবং আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park