1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের শিবপুর বাজারে চুরির সময় হাতেনাতে ধরা ৪ জন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ব্রাহ্মনবাড়িয়া(বাঞ্ছারামপুর) প্রতিনিধি মোহাম্মদ রোমন হায়দার।

পুলিশের জিম্মায় আটক
।ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় চুরির অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪টার দিকে বাজারের জুলাইপাড়া রাস্তার ব্রিজের পশ্চিম পাশে চুরি করে লোহার সামগ্রী নিয়ে যাওয়ার সময় এক যুবককে হাতেনাতে ধরে স্থানীয় বাজার পাহারাদাররা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে জুলাইপাড়া ব্রিজের পশ্চিম পাশে এক যুবককে সন্দেহজনকভাবে লোহার সামগ্রী বহন করতে দেখে পাহারাদাররা তাকে জিজ্ঞাসাবাদ করেন। আচরণে অসংগতি লক্ষ্য করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার মাঝিকাড়া গ্রামের আমির হোসেন মিয়ার ছেলে মো. রাহিম মিয়া (১৮)।
তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে পুলিশ আরও তিনজনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটকরা হলেন—মোহাম্মদ হাসান মিয়া (২৫), মো. রুবেল মিয়া (২৩) ও মো. সাগর মিয়া (২১)। তারা নাসিরনগর উপজেলার চাতলপাড় এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য। অপরজন নবীনগর উপজেলার মাঝিকাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজনের চেহারার সঙ্গে আগের রাতে উপজেলার নূরনগর আইডিয়াল গার্লস স্কুলে সংঘটিত চুরির ঘটনায় ধারণ করা সিসিটিভি ফুটেজের মিল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।
আটককৃতরা প্রাথমিক জবানবন্দিতে জানিয়েছে, তারা তিনদিন আগে শিবপুর এলাকার কামাল মিয়ার বাড়িতে ভাড়া বাসা নেয়। এর আগে তারা মাঝিকাড়ায় ভাড়া থাকত। আটক ব্যক্তিদের একজন পেশায় রিকশাচালক বলে জানা গেছে।
বর্তমানে আটক চারজনকে শিবপুর পুলিশ ফাঁড়িতে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য আলামত যাচাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, শিবপুর বাজারের ব্যবসায়ীরা জানান, এলাকায় চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় তারা আগের চেয়ে বেশি সতর্ক অবস্থানে রয়েছেন। স্থানীয়দের দাবি, এই ঘটনায় জড়িত মূলহোতাদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হলে বাজার এলাকায় চুরির প্রবণতা কমে আসবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park