1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বোয়ালিয়া থানায় নতুন ভোর: ওসি মাছুমা মুস্তারীর নেতৃত্বে ফিরেছে জনআস্থা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

পুলিশ-জনতা হাতে হাত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানায় শুরু হয়েছে নতুন অধ্যায়।

চলতি বছরের ২৩ জুন দায়িত্ব গ্রহণের পর নবাগত অফিসার ইনচার্জ *মাছুমা মুস্তারী*-র দূরদর্শী নেতৃত্ব ও মানবিকতায় থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে এসেছে আমূল পরিবর্তন। বোয়ালিয়া মডেল থানার ৩০ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী ওসি।

দায়িত্ব নিয়েই তিনি থানাকে দালালমুক্ত, হয়রানিমুক্ত ও সেবামুখী করার কাজ শুরু করেন। এখন থানায় আসা প্রতিটি মানুষ যথাযথ সম্মান ও দ্রুত সেবা পাচ্ছেন। জিডি, মামলা বা অন্যান্য সেবা নিতে বাড়তি অর্থ খরচ করতে হয় না। থানার প্রতিটি কার্যক্রম এখন ডিজিটাল মনিটরিংয়ের আওতায়।

ওসি মাছুমা মুস্তারীর উদ্যোগে শহরের বিভিন্ন স্পটে নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হচ্ছে। ফলে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি অনেকটাই কমেছে।
রাতের টহল বাড়ানোয় ছিনতাই ও চাঁদাবাজি উল্লেখযোগ্য হারে কমেছে। স্কুল-কলেজ ও বাজার এলাকায় নারী পুলিশসহ টহল টিম কাজ করায় ইভটিজিংয়ের ঘটনা প্রায় শূন্যের কোঠায়।

তিনি বিশ্বাস করেন অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য। তাই নিজে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করছেন। বিট পুলিশিং কার্যক্রম গতিশীল হওয়ায় পুলিশ এখন জনগণের বন্ধু হিসেবে পরিচিতি পাচ্ছে।

মাত্র কয়েক মাসের ব্যবধানে বোয়ালিয়াবাসীর মাঝে ফিরেছে স্বস্তি। ব্যবসায়ী, শিক্ষার্থী, নারী ও সাধারণ মানুষ বলছেন, ওসি মাছুমা মুস্তারীর কঠোর অবস্থান ও জনবান্ধব কার্যক্রমের কারণেই বোয়ালিয়া এখন আগের চেয়ে অনেক নিরাপদ।

স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা অচিরেই রাজশাহী মহানগরের একটি আদর্শ থানা হিসেবে পরিচিতি লাভ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park