1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ— সাইদ উদ্দিন খাঁন জাবেদ

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: মো. রোমন হায়দার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার দরিকান্দি শাহী ঈদগাহ মাঠে দরিকান্দি ইউনিয়ন ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় বীর মুক্তিযোদ্ধা গোলাম ইসহাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া–৬ (বাঞ্ছারামপুর) আসনের হাতপাখা প্রতীকের মনোনীত এমপি প্রার্থী সাইদ উদ্দিন খাঁন জাবেদ।
বক্তব্যে তিনি বলেন,
“আমি বাঞ্ছারামপুরের আপামর জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বাঞ্ছারামপুরের যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ।”
তিনি আরও বলেন,
“শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে মাদকমুক্ত বাঞ্ছারামপুর গড়ে তুলে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ উপহার দিতে চাই।”
এ সময় তিনি দল-মত নির্বিশেষে সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।
জনসভায় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ক্বারী আব্দুল মালেক ফয়েজী, ইসলামী আন্দোলন বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন খাসনগরী, এস এম আতিকুল ইসলাম, কাজী আনোয়ার হোসেন আনার এবং উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মুফতি সাজিদুল হক খায়রী।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আশেক এমরান, প্রেসক্লাব বাঞ্ছারামপুরের সভাপতি এম এ আউয়াল, হাফেজ আব্দুর রহমান মোল্লাসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নারী-পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park