1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঘায় জমি দখল ও ফসল লুটের অভিযোগ: সজল-জুয়েলের নেতৃত্বে তান্ডব!

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী):

রাজশাহীর বাঘার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি জবরদখল, তারকাঁটার বেড়া ভাঙচুর এবং আবাদি ফসল লুটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে স্থানীয় প্রভাবশালী সজল ও জুয়েলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এই তান্ডব চালিয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী কিশোরপুর গ্রামের বাসিন্দা মোঃ মসলেম উদ্দিন খান জানান, তার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছিলেন। নিরাপত্তার জন্য জমির চারপাশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছিল এবং সেখানে রসুন ও পেঁয়াজের আবাদ ছিল। তিনি অভিযোগ করে বলে সজল ও জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে ওই জমিতে প্রবেশ করে। এই হামলায় সরাসরি অংশ নেয় সজলের মামাতো ভাই বাবু (পিতা: আশরাফ মল্লিক), এবং আনিছুর (পিতা: আমজেদ মল্লিক) সহ আরও বেশ কয়েকজন। তারা জমির সীমানার তারকাঁটার ঘেরা ভেঙে গুঁড়িয়ে দেয় এবং জমিতে থাকা রসুন ও পেঁয়াজসহ যাবতীয় ফসল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী মোঃ মসলেম উদ্দিন খান বলেন, “সজল ও জুয়েলের নির্দেশে তারা আমার পৈত্রিক সম্পত্তি দখল করতে এই হামলা চালিয়েছে। আমার কষ্টার্জিত ফসল লুট করে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকে এভাবে সম্পদ লুট ও জমি দখলের ঘটনায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এই বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আপনার মাধ্যমেই ঘটনাটা জানলাম। ভুক্তভোগী অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park