1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাগমারায় বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি ডাক্তার বারী ।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার

রাজশাহীর বাগমারায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা ১১টায় ভবানীগঞ্জ খাদ্য গুদাম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বাগমারায় মোট ১ হাজার ৯৮৯ মেট্রিক টন ধান এবং ২৯৯ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে ক্রয় করা হবে।আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।নির্ধারিত ১০ জন মিলারের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলেও জানানো হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা নূরনবী, ভবানীগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মকদুবুল হক বিশ্বাস, সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, মিল মালিক ও স্থানীয় কৃষকরা।উদ্বোধন শেষে প্রধান অতিথি খাদ্য গুদাম পরিদর্শন করেন।এ সময় গুদামে সংরক্ষিত বিভিন্ন চালের গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park