1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ড. ফিরোজ কবির।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

বিপিএর নবম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে নতুন কমিটি

যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন

বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার সর্বোচ্চ জাতীয় সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর নবম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক ড. মো. ফিরোজ কবির, পিএইচডি। দেশের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নির্বাচিত হওয়ায় যবিপ্রবি পরিবারে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাভারের সিআরপিতে অবস্থিত বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
নির্বাচনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিপিএ সদস্যরা সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়া দেশের বাইরে অবস্থানরত সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করতে অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থাও রাখা হয়, যা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করে।
নির্বাচনের ফলাফলে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, পিএইচডি সভাপতি, ড. মো. ফিরোজ কবির, পিএইচডি সাধারণ সম্পাদক এবং ডা. আমিনুল ইসলাম (পিটি) কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মহিলা ও কল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট নবম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোস্তফা জামান। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন বদরুল হাসান চৌধুরী এবং ডা. শাহনাজ সুলতানা (পিটি)।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. মো. ফিরোজ কবির দীর্ঘদিন ধরে ফিজিওথেরাপি শিক্ষা, গবেষণা, পেশাগত উন্নয়ন এবং নীতিনির্ধারণী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের ফিজিওথেরাপি পেশার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগে সম্পৃক্ত রয়েছেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ সকল সদস্য বাংলাদেশে ফিজিওথেরাপি পেশার উন্নয়ন, পেশাজীবীদের অধিকার সংরক্ষণ, শিক্ষা ও গবেষণার প্রসার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার মর্যাদা আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নির্বাচন শেষে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী সকল ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশন, পর্যবেক্ষক এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
যবিপ্রবির শিক্ষক ড. মো. ফিরোজ কবিরের এই নির্বাচিত হওয়াকে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে দেশের ফিজিওথেরাপি পেশা আরও সুসংগঠিত হবে এবং শিক্ষা, গবেষণা ও পেশাগত স্বীকৃতির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park