
এম মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি
বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র
কামরুল ইসলাম হোসাইনীর নির্দেশনায় ০১/১২/২৫ আজ মাগরিবের পর
ভাদালিয়া বড় মাদ্রাসায় বাঁশখালী পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মাহফিলে অংশ নেন—স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দোয়া পরিচালনা করেন মাদ্রাসার সম্মানিত পরিচালক আল্লামা খলিলুর রহমান শওক সাহেব ও দায়িত্বশীল শিক্ষকবৃন্দ। তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
নেতৃবৃন্দ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সুস্থতা আজ দেশের কোটি মানুষের প্রত্যাশা।”
তারা আরও সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে সৎ, দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।