1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে আইনগত সহায়তা বিষয়ক অনুষ্ঠানে বিচার বিভাগ, পিপি ও আইনজীবীদের সরব অংশগ্রহণ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

রিপোর্টার: মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি।

চট্টগ্রামের বাঁশখালীতে আইনগত সচেতনতা বৃদ্ধি ও সেবার প্রসার ঘটাতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিচার বিভাগ, পাবলিক প্রসিকিউশন ও আইনজীবী নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে বক্তারা সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি আইনগত সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় যুগ্ম জেলা ও দায়রা জজ সুশান্ত প্রসাদ চাকমা। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ এবং মাননীয় সিভিল জজ ইয়াছিন আরাফাত ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) মোঃ বোরহান উদ্দিন মাতব্বর নূরী, যিনি বিচারপ্রার্থীদের জন্য রাষ্ট্রীয় আইনি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং আইনগত সহায়তা কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি

এডভোকেট মোহাম্মদ নাছের, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ খালেদ সাইফুল্লাহ, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট নুরুল আবছার, আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন চৌধুরী এবং এডভোকেট এইচ এম হেলাল উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। বিশেষ করে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য এ সেবা আরও সহজলভ্য ও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park