1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বর্তমান সাংবাদিকতা নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্বেগ

  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

বর্তমান সময়ে সাংবাদিকতা গণমাধ্যমের ভূমিকা ও যথাযথ কর্তৃপক্ষের নজরদারি জোরদার করে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে কোন ব্যবস্হা গ্রহণের উদ্যোগ না থাকার উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজ ০৯ সেপ্টেম্বর -২৬ বুধবার দুপুরে নিজের ফেইসবুক আইডিতে এই উদ্বেগের কথা তুলে ধরন।নিম্ন উনার এই লেখা হুবহুই তুলে ধরা হয়েছে। সাংবাদিকতা এবং সমসাময়িক প্রেক্ষাপটঃ

মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের উপর পূর্ণ সমর্থনএবং সত্যিকার সাংবাদিক ভাইদের প্রতি সন্মান রেখে বলতে চাই

সাম্প্রতিক সময়ে একটা বিষয় স্পষ্টত প্রতীয়মান হচ্ছে যে কিছু ব্যক্তি বা অনলাইন পোর্টাল বা নিউজ চ্যানেল বিভিন্ন নামে সংবাদ মাধ্যম পরিচয় ঘোষণা করে যা মন চাই যেভাবে ইচ্ছে অথবা ক্ষেত্র বিশেষ ভাড়ায় এমন সব ভূয়া,উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা নিউজ প্রচার প্রচারণা চালায় যাহা অত্যন্ত অনৈতিক এবং ঝুঁকিপূর্ণ এবং ব্যক্তি বিশেষ এর জন্য ক্ষতিকর । কোন সত্যতা বাস্তবতা ছাড়া একটা নিউজ ভাইরাল করে দিলেন বিনিময়ে কিছু নগদ অর্থ কিন্তু বাস্তবে যাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত।

আসলে কি এগুলো যথাযথ নিয়ন্ত্রণ বা পরিচালনায় কোন বিধি বিধান বা কতৃপক্ষ আছে?
থাকলে তাদের ভূমিকা কি?প্রতিনিয়ত হচ্ছে কিন্তু ব্যবস্থা কই?

আমরা স্বাধীন সংবাদ মাধ্যম ও সংবাদ পরিবেশনে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল। তারমানে এই না যে একটা কলম একটা স্মার্টফোন বা ল্যাপটপ থাকলে যা ইচ্ছে তাই বলবে লিখবে প্রচার করবে ,এ ব্যাপারে অবশ্যই সংশ্লিষ্ট কতৃপক্ষ এবং মন্ত্রণালয়ের যুগপযোগী আইন ও বিধিমালা প্রণয়ন করা সময়ের দাবি।।

সর্বপ্রথম সাংবাদিকদের যোগ্যতা নির্ধারণ এবং সাংবাদিকদের যথাযথ কতৃপক্ষে অনুমোদিত আইডি বাধ্যতামূলক করা অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।। তাহলেই অন্যায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংক্ষুব্ধ পক্ষের জন্য সহজতর হবে এবং দায়বদ্ধতা ও বিধিবদ্ধ নিয়ম নীতির কারণে সাংবাদিকতা তার ঐতিহ্যগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে।।

বর্তমান যেভাবে চলতেছে সেভাবে চলতে থাকলে সাংবাদিক সাংবাদিকতার উপর মানুষের আস্থা বিনষ্ট হবে। যাহা দেশ জাতির জন্য এবং সর্বোপরি সাংবাদিকতার জন্য অত্যন্ত খারাপ হবে।।

সঠিক সংবাদ মাধ্যম এবং সাংবাদিকতা রক্ষা করতে হবে ,,এগিয়ে নিতে হবে ,সাংবাদিকতা নামে অপ সাংবাদিকতা,অপ প্রচার রোধে কার্যকর যুগপোযোগী ব্যবস্থা নিতে হবে।।আমি এ ব্যাপারে মূলধারার সাংবাদিক ও সংবাদ মাধ্যমকেও এগিয়ে আসার আহবান জানাচ্ছি।। এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানাচ্ছি যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park