1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীর অনন্তপুরে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: একজনের মৃত্যু, গ্রেফতার ১

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪৩৫ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা-এর কাশিপুর ইউনিয়নের মধ্য অনন্তপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে জজিয়ত মন্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিরোধে জড়িত একপক্ষে ছিলেন আনোয়ার হোসেন, মনু মিয়া, সাদ্দাম হোসেন ও রিপন মিয়া,সফিকুল ইসলাম,আতোয়ার রহমান,মোহাম্মদ আলি গং। অপরপক্ষে ছিলেন জজিয়ত মন্ডল এবং তার ছেলে ওমর ফারুক ও ফরিদ। ঈদের পরের দিন হঠাৎ করেই আনোয়ার হোসেনের নেতৃত্বাধীন পক্ষ জজিয়ত মন্ডলদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় জজিয়ত মন্ডল এবং তার ছেলে ওমর ফারুক গুরুতর জখম হন সাথে আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল জজিয়ত মন্ডল মারা যান। পরে তার মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ বাড়িতে নিয়ে আসা হয় এবং রাত ৯টার দিকে জানাজার নামাজ সম্পন্ন করা হয়।

ঘটনার একটি চাঞ্চল্যকর দিক হলো, হামলার পর অভিযুক্ত পক্ষই উল্টো থানায় গিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করে আহতদের গুরুতর অবস্থা দেখে পরিস্থিতি বিবেচনায় আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

এ ঘটনায়, স্থানীয় বাসিন্দারা নিহত ব্যক্তির পরিবার এবং প্রত্যক্ষদর্শীরা দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এলাকায় এই ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park