1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় ৬০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর চাল বিতরণ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৯ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে সরকারি চাল (জিআর) বিতরণ করা হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল সুষ্ঠু ও সুন্দর পরিবেশে তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান টিটু, নিতপুর এলএসডি-র ওসি মোঃ রিয়াজুল ইসলাম এবং পোরশা থানা যুবদলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন চৌধুরী।

এছাড়াও ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোদাসের হোসেন, নিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শরিফুল ইসলাম মাস্টার, নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জব্বার আলী, যুবদল নেতাসহ সংশ্লিষ্ট ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park