1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলায় শয়নকক্ষে বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ শয়নকক্ষে রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সাপের কামড়ের বিষয়টি টের পাওয়ার পর পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার কোনো উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা.মোছা. নাসিমা সুলতানা জানান, রোগীকে যখন হাসপাতালে আনা হয়, ততক্ষণে বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। হাসপাতালে আনার পর যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট না করে সরাসরি হাসপাতালে নিয়ে আসার জন্য তিনি স্থানীয়দের পরামর্শ দেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park