1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে মাহিম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মাহিম উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়াড়া পাড়া গ্রামের মাজেরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে শিশুটি বাড়ির পাশের উপজেলা মসজিদের পাশের পুকুর পাড়ে খেলতে যায়। সেখানে সে এক সময় পুকুরের পানিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের কাছে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে পৌঁছানোর পর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃমোছা.নাসিমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park