1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক কওমি মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার শেখপাড়া মাদ্রাসা পুকুরে এ ঘটনা ঘটে।

​মৃত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি দয়াহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানাগেছে, ঐদিন দুপুরে মাদ্রাসা সংলগ্ন একটি পুকুরে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির।

এক পর্যায়ে তিনি সাঁতার কেটে পুকুরের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও  শিক্ষার্থীরা দ্রুত সাঁতরে গিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে। এসময় তারা তাকে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন। বিষয়টি পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান নিশ্চিত করেছেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park