1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ‘এলআরপি-৫৭’ প্রকল্পের অবহিতকরণ সভা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ‘সহনশীল ও ন্যায়ভিত্তিক সমাজের জন্য নারী ও যুব নেতৃত্বাধীন আর্থ-সামাজিক পরিবর্তন এলআরপি-৫৭’ প্রকল্পের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন একশনএইড বাংলাদেশের হেড অব প্রোগ্রাম এন্ড এনগেজমেন্ট কাজী মোরশেদ আলম।

​সভায় বক্তারা বলেন, এলাকায় একটি সহনশীল, প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে নারী ও যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের আওতায় স্থানীয় নারী ও যুবকদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যকে সাধুবাদ জানান এবং এর সফল বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তাদের পরিচালনায় সভায় স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং নারী ও যুব ফোরামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park