1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় জাতীয় মৎস্য পক্ষ-২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উদ্বোধনী র‍্যালি, পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

​রোববার সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

​পরবর্তীতে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আয়ুব আলী।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ইউআরসি ডিরেক্টর আশরাফুল ইসলাম এবং উপজেলা প্রকল্প কর্মকর্তা মোরশেদ আলী।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম এবং যুবদল নেতা আবুল কালাম আজাদ, আব্দুল জব্বার ও রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্য চাষীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park