1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় জলবায়ুর ঝুঁকি হ্রাসে কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২১ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং এর বিরূপ প্রভাব হ্রাসের লক্ষ্যে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ (রাজশাহী অঞ্চল)।
​সভায় জলবায়ু পরিবর্তনের ফলে পোরশা অঞ্চলের কৃষি, পানি ও পরিবেশের ওপর সৃষ্ট সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​উক্ত অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল প্রকল্পের উপজেলা অফিসার শ্রী বিরোক এককা। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাওড় ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান,

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলখ্যাত পোরশায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এবং অনাবৃষ্টির ফলে কৃষি খাত মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এই সংকট মোকাবিলায় পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দিতে হবে। কারিতাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা সরকারি-বেসরকারি সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

​সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং কারিতাসের মাঠ পর্যায়ের উপকারভোগীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিল্ড ফ্যামিলিটার কল প্রকল্প রুস্তম আলী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park