1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৩৮ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে ‘জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় সারাইগাছি মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পদযাত্রাটি সরাইগাছি মোড়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সারাইগাছি মোড়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রিয় কমিটির যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় কমিটির নারী শক্তির আহবায়ক মনিরা শারমীন, যুবশক্তির সদস্য ফরহাদ সোহেল, এনসিপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন সহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং দেশের সীমান্ত সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন। তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বর্তমান সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়াও তারা বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা ও এদেশে তাদের রাজনীতি করতে দেওয়া হবেনা বলে উল্লেখ করেন। তারা বলেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। সুযোগপেলে তারা তারেক রহমানকে ছাড় দেবেনা। বিএনপিকে আওয়ামীলীগের সাথে আতাত করে দেশ পরিচালনা না করার জন্য তারা আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park