1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি।

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

পোরশা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় উপজেলার বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করার বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ এবং ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সভায় অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park