1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পুলিশের ভুলভ্রান্তি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটি আমি নেগেটিভলি দেখিনা কখনো- সিএমপি কমিশনার হাসান মোঃ শতকত আলী।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেগেটিভলি দেখি না বরং এতে নিজেদের সংশোধন করার বার্তা খুঁজে পায়- সিএমপি কমিশনার.
পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেগেটিভলি দেখেন না উল্লেখ করে সিএমপি কমিশনার জানান, অনেকে মনে করেন আমাদের সম্পর্কে কোনো নিউজ হওয়া মানেই সেটি নেতিবাচক। কিন্তু আমি বিষয়টিকে সেভাবে দেখি না। প্রতিটি সংবাদের ভেতরেই আমার জন্য কোনো না কোনো বার্তা থাকে। সেখানে ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকে, শেখারও সুযোগ থাকে। সংবাদের নির্যাসটুকু নিয়ে আমরা আমাদের কাজ আরও উন্নত করার চেষ্টা করি।’
সামাজিক মাধ্যমের নেতিবাচক মন্তব্য দেখেও বিচলিত হন না তিনি। ‘ফেসবুকে কোনো অভিযোগ বা মন্তব্য দেখলে সেটির স্ক্রিনশট নিয়ে কর্মকর্তাদের দিয়ে যাচাই করতে বলি। জনগণের সরাসরি প্রতিক্রিয়া পাওয়ার এটি একটি বড় মাধ্যম।’
সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেছেন শওকত আলী। ‘আপনারা সাধারণ মানুষের জন্য এবং প্রশাসনের সহায়তায় মাঠপর্যায়ে কাজ করেন। অনেক তথ্য আমাদের অজানা থেকে যায়। সাংবাদিকরাই খুঁজে বের করেন। আমি যদি সেই তথ্যগুলো ইতিবাচকভাবে গ্রহণ করি, তাহলে সেটি সমাজের জন্যই মঙ্গলজনক হবে।’
গণমাধ্যমকে প্রশাসনের ‘অন্যতম চালিকাশক্তি’ হিসেবে উল্লেখ করে শওকত আলী বলছিলেন, ‘পুলিশ ও সাংবাদিকরা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে নগরবাসীকে আরও উন্নত সেবা দেওয়া সম্ভব।’
চট্টগ্রামে কর্মরত কয়েকজন সাংবাদিকদের সাথে উনার অফিসে আজ সোমবার শুভেচ্ছো বিনিময়
কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এসব বক্তব্য রাখেন।
পুলিশের ভুলভ্রান্তি নিয়ে প্রকাশিত সংবাদকে নেগেটিভলি দেখি না বরং এতে নিজেদের সংশোধন করার বার্তা খুঁজে পায়- সিএমপি কমিশনার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park