1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পুনর্বাসনের দাবিতে উচ্ছেদকৃত দোকানদারদের মানববন্ধন; মানবেতর জীবনযাপনের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

বি.এম. সাদ্দাম হোসেন ; স্টাফ রিপোর্টারঃ

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ হওয়া দোকানদাররা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

দোকানদারদের দাবি, দীর্ঘদিন ধরে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে জীবিকা নির্বাহ করলেও উচ্ছেদের পর তাদের জন্য বিকল্প কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপন করছেন।

প্রতিবাদে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, “আমরা উন্নয়নের বিরোধী নই। তবে উচ্ছেদের আগে বা পরে আমাদের জন্য বিকল্প ব্যবসার স্থান নিশ্চিত করা উচিত ছিল। এখন পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হচ্ছে।”

তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে তারা আবার স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।

ছবি: পুনর্বাসনের দাবিতে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে উচ্ছেদকৃত দোকানদারদের প্রতিবাদ সমাবেশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park