1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

“পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক” — মো: সাইফুল ইসলাম সরকার।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন কাশিমপুর থানা বিএনপির বিশিষ্ট সদস্য এবং আসন্ন সিটি নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্ব। এই আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, প্রতিটি প্রাণে।”
তিনি আরও উল্লেখ করেন যে, ১ নং ওয়ার্ডের উন্নয়ন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তিনি বদ্ধপরিকর।
“আমি ১ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য। আগামী দিনে আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এই ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park