1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটুয়াখালীতে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

পটুয়াখালী প্রতিনিধিঃ ” ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র নয়, দিনে দিনে বড় হয” এ শ্লোগান নিয়ে পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা- ২০২৫ উদ্বোধন হয়েছে।

বৃহষ্পতিবার(৬ নভেম্বর) বিকাল ৪ টায় ডিসি স্কয়ার মাঠে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়েয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা।

এ মেলা উদ্বোধন উপলক্ষে ডিসি মঞ্চে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মাসুদ উল আলম এর সভাপতিত্বে ও কেজি স্কুলের শিক্ষিকা সোনা মনির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক ( উপ-সচিব) জুয়েল রানা।

স্বাগত বক্তব্য রাখেন বিসিক পটুয়াখালীর সহকারি মহাব্যবস্থাপক মোঃ আলমগীর শিকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) অপু সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) তারেক হাওলাদার। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার নুসরাত জাহান এথিনা। মেলায় স্থানীয় অর্ধশতাধিক উদ্যোক্তা স্টল স্থাপন করে স্থানীয় পর্যায় তৈরী হরেক রকমের পণ্যের পশরা সাজিয়েছে। প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে উৎসাহিত করেন।

জেলা প্রশাসন ও বিসিক এর আয়োজিত এ মেলায় আয়োজন করা হয়েছে স্থানীয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park