1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নে ঢেউটিন ও ক্রীড়া সরঞ্জাম বিতরণ সম্পন্ন ।

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।
চট্টগ্রাম পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য তরুণ সমাজসেবক শিক্ষানুরাগী কে এম আরফাজুল ইসলাম কায়সার এর নিজস্ব অর্থায়নে ঢেউটিন ও এলাকার কিশোর তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মাদকমুক্ত নেশামুক্ত রাখতে হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যায়ল পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর অর্থায়নে ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেট চত্বরে আজ ১৮জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত থেকে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তরুণ সমাজসেবক শিক্ষানুরাগী কে এম আরফাজুল ইসলাম কায়সার,দৈনিক লোকালয় নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মোঃহাসানুর জামান বাবু,সমাজসেবক শিক্ষানুরাগী মুহাম্মদ শওকত আলী,হাবিলাসদ্বীপ স্কুলের সাবেক পরিচালনা কমিটির সদস্য আহমদ কবির বাবুল,মোঃ জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নজরুল ইসলাম,পটিয়া উপজেলা যুবদল নেতা লিটু চৌধুরী,সর্বজন শ্রদ্ধেয় মোস্তাফিজ রহমান, মোঃশফিউল আযম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর হক,আহমদ নবী,মোহাম্মদ লিটন, মাহাবুল আলম সওদাগর,শফিউল মান্নান শরীফ সহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কিশোর তরুণ প্রজন্মের প্রতিনিধি খেলোয়াড় বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park