1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নাটোরের লালপুর থানা কর্তৃক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জার হ্যাকিং গ্রুপের ০১ (এক) জন সক্রিয় সদস্য গ্রেপ্তার, মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

সালমান সাদিক
নাটোর জেলা প্রতিনিধি

নাটোর জেলার লালপুর থানার এসআই (নিঃ)/ মোঃ মুনসুপ সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম , সঙ্গীয় ফোর্সের সহায়তায় লালপুর থানা এলাকায় সরকারী পিকআপ ও মোটর সাইকেল যোগে গ্রেফতারী পরোয়ানা তামিল, বিশেষ অভিযান ও আইন শৃঙ্খলা ডিউটিতে নিয়োজিত থাকাকালিন উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অভিযান পরিচালনা করিয়া ইং-২৫/০৪/২০২৬ তারিখ রাত্রী ১০.৪৫ ঘটিকার সময় লালপুর থানাধীন দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামস্থ্য মোঃ মেহেরাব হোসেন শাকিল এর বসত বাড়ীর শয়ন ঘর হইতে এ্যন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে হ্যাকিং,জালিয়াতি এবং প্রতারনাসহ, হোয়াটআপ হ্যাক করে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেনজার ও ইমো আইডিতে বেআইনী প্রবেশ করিয়া পার্সওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রনে নিয়ে প্রতারনামূলক ভাবে অর্থ আত্মসাৎ করাকালীন ঘটনার সহিত জড়িত *আসামী ০১। মোঃ মিলন ওরফে রাজিব (২৭) পিতা-মোঃ নুখছার প্রামানিক সাং গন্ডবিল, থানা লালপুর, জেলা নাটোর,* কে গ্রেফতার করেন।
এবং আসামি
*২/ মোঃ মেহেররাব হোসেন শাকিল (২৩) পিতা মোঃ আঃ হাই সরকার সাং-গন্ডবিল ,থানা-লালপুর,জেলা-নাটোর* কৌশলে পালিয়ে যায়।

উপরোক্ত বর্ণনার ০২(দুই)জন আসামির বিরুদ্ধে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ করিয়া প্রবাসীদের ফেসবুক মেসেঞ্জার এবং ইমো আইডিতে বেআইনিভাবে প্রবেশ কোরিয়া পাসওয়ার্ড পরিবর্তন করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করার অপরাধে তাদের বিরুদ্ধে লালপুর থানার মামলা নম্বর -২৬ তারিখ ২৫/০৪/২০২৬ ইং ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(১)(ক)(খ)/২৭রুজু করা হয়।

উপরোক্ত গ্রেফতারকৃত আসামী মিলন ওরফে রাজিব (২৭) কে অদ্য ইং ২৫/০৪/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park