1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নাটোরের লালপুর থানার জুয়া বিরোধী অভিযান আটক ২।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত

সালমান সাদিক
নাটোর জেলা প্রতিনিধি

লালপুর থানার লালপুর ইউনিয়ন এর রামকৃষ্ণপুর গ্রামে জুয়া বিরোধী আভিযান। লালপুর উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে জনৈক আসাদুজ্জামান ওরফে টেটন (৫৮), পিতা মৃত ছবির উদ্দিন এর বাড়ীর সামনে ইট বিছানো (ইটের সোলিং) রাস্তার উপর কতিপয় লোক প্রকাশ্যে জুয়া খেলিতেছে । উক্ত সংবাদের উপর ভিত্তি করে এস আই (নিঃ) খোন্দকার মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ১৬/০৬/২০২৬ তারিখে দিবাগত রাত্রি অর্থাৎ ১৭/০৬/২৬ ইং তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থলে পৌছাইলে আসামিগন পুলিশের উপস্থিতি টের পাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টা কালে এস আই (নিঃ) খোন্দকার মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আসামি ১। মোঃ মুন্না রহমান (২৫), পিতা-মোঃ জিল্লুর রহমান,২। মোঃ শরিফুল ইসলাম (১৯), পিতা-মোঃ জুবান আলী, উভয় সাং- রামকৃষ্ণপুর, থানা লালপুর, জেলাঃ নাটোরদ্বয়কে আটক করেন
এবং এজাহারভুক্ত আসামী ৩। মোঃ রনি (২৭), পিতা মোঃ আসাদুজ্জামান (টেটন), ৪। মোঃ রুবেল হোসেন (৩৪), ৫। মোঃ সুমন আলী (৩৮) উভয় পিতা মোঃ দমছের মন্ডল, ৬। মোঃ কানন (২২), পিতা মোঃ আশরাফুল ইসলাম, ৭। মোঃ উজ্জল হোসেন (২৮), পিতা মোঃ ইয়ান আলী, ৮। মোঃ পাপ্পু (২৩), পিতা মৃত লুৎফর রহমান), সর্ব সাং রামকৃষ্ণ পুর, থানা লালপুর জেলা-নাটোরগণ কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ঘটনাস্থল হইতে জুয়া খেলার টাকা ১। ৫০০/- টাকার নোট-০২ টি, ২০০/- টাকার নোট ৪টি, ১০০/- টাকার নোট ৩ টি, ২০/- টাকার নোট-৩ টি, ১০ টাকার নোট-৫ টি সর্ব মোট-২,২৫৫/- (দুই হাজার দুই শত পঞ্চান্ন) টাকা, ২। ০১ (এক) সেট Playing Card (তাস), ৩। ০১ (এক) টি প্লাষ্টিকের মাদুর। ইং-১৭/০৬/২০২৬ তারিখ ভোররাত ০৪.১৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে আইনি হেফাজতে নেওয়া হয়। উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদ্বয়কে নাম-ঠিকানা জিজ্ঞাসা করিলে তাহাদের নাম ঠিকানা সহ উপরোক্ত এজাহার নামীয় পলাতক আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে। ধৃত আসামীদ্বয় সহ এজাহার নামীয় পলাতক আসামীগণ উন্মুক্ত স্থানে টাকা ও তাস দিয়া জুয়া খেলিতেছিল মর্মে সাক্ষীদের সামনে স্বীকার করে। ধৃত আসামীদ্বয় সহ এজাহার নামীয় পলাতক আসামীগণ উন্মুক্ত স্থানে টাকা ও তাস দিয়া জুয়া খেলিয়া ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার অপরাধ
লালপুর থানায় একটি মামলার রজু করা করা হয়েছে। মামলা নং ২০ তাং-১৭/০৬/২৬ ইং
ধারা-১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park