
জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদর ইউনিয়নের শালগ্রাম এলাকায় একটি পুকুরে রাতের আঁধারে বিষাক্ত গ্যাস বড়ি প্রয়োগ করে প ৪০ লাখ টাকার ঊর্ধ্বে পাঙ্গাস শিং মাগুর ও ফলি মাছ নিধন করেছে দুর্বৃত্তরা । পুকুরটির মালিক উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস বড়ি প্রয়োগ করে। পরে সকালে পুকুরের পানিতে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে ওঠে। এতে পুকুরের প্রায় ৪০ লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন পুকুরের মালিক।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুকুরপাড়ে ভিড় করেন। মাছ নিধনের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক সাঈদ হাসান তরফদার শাকিল জানান, পূর্বপরিকল্পিতভাবে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে তাঁর ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনের সহযোগিতা চান এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।