1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

নওগাঁর মহাদেবপুরে কাঁচা পাইকারি বাজারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকরা।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার কাঁচা তরকারির পাইকারি বাজারে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বাজারে দৃশ্যমান কোনো টোল চার্ট না থাকায় কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রতিদিন অতিরিক্ত অর্থ গুনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
স্থানীয় কৃষকদের দাবি, বাজারে বিভিন্ন ধরনের শাকসবজি ও কৃষিপণ্য বিক্রির জন্য নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে আদায়কৃত টাকার কোনো বৈধ রসিদ বা সরকার অনুমোদিত টোল তালিকা দেখানো হচ্ছে না। ফলে প্রকৃত টোল কত এবং অতিরিক্ত কত টাকা নেওয়া হচ্ছে, তা বুঝতে পারছেন না ক্রেতা, বিক্রেতারা।
কৃষকরা জানান, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে এমনিতেই তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। তার ওপর অতিরিক্ত টোল আদায়ের কারণে লাভের অংশ আরও কমে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা।
বাজারে আসা কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন,প্রতিদিনই আমাদের কাছ থেকে বেশি টোল নেওয়া হচ্ছে। কিন্তু কোথাও টোল চার্ট টাঙানো নেই। কত টাকা নেওয়ার নিয়ম, সেটাও আমরা জানি না।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটি হাট-বাজারে ইজারা শর্ত অনুযায়ী টোল রেট দৃশ্যমান স্থানে প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু মহাদেবপুরের এই বাজারে তা না থাকায় টোল আদায়ে অনিয়মের সুযোগ সৃষ্টি হয়েছে।তাই ইজারা শর্ত লংঘন করাই ইযারা বাতিলের দাবি করছে সচেতন মহল।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি এবং বাজারে সরকার নির্ধারিত টোল তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park