1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

তথ্য অধিকার আইনের আবেদনেও মেলেনি তথ্য, তালবাহানার অভিযোগ উরগ্রাম ইউনিয়ন পরিষদের কর্মকর্তার বিরুদ্ধে।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৫০ বার পঠিত

মহাদেবপুর(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৮ নম্বর উরগ্রাম ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার আইনের আওতায় আবেদন করার পরও নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও চেয়ারম্যানের বিরুদ্ধে।
জানা গেছে, গত ১৫ এপ্রিল তথ্য অধিকার আইন, ২০০৯-এর ৮ ধারার আওতায় উরগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী মল্লিকের নিকট প্রয়োজনীয় তথ্য চেয়ে আবেদন করা হয়। আইন অনুযায়ী আবেদন পাওয়ার পর সর্বোচ্চ ২০ কার্যদিবসের মধ্যে তথ্য সরবরাহ করার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও আবেদনকারীকে কোনো তথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
আবেদনকারী জানান, নির্ধারিত সময় পার হওয়ার পর প্রশাসনিক কর্মকর্তা গোলাম রাব্বানী মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে বলেন। পরে উরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে কথোপকথন শেষ করে ফোন কেটে দেন ।
এ ঘটনায় তথ্য না পেয়ে গত ১৮মে তথ্য অধিকার আইন ২০০৯এর ২৪ধারা মোতাবেক মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর তথ্য অধিকার আইন অনুযায়ী আপিল আবেদন দাখিল করা হয়েছে।স্থানীয় সচেতন মহলের মতে, তথ্য অধিকার আইন জনগণের তথ্য পাওয়ার সাংবিধানিক ও আইনি অধিকার নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। তাই আইন অনুযায়ী নির্ধারিত সময়ে তথ্য প্রদান এবং আবেদনকারীদের সঙ্গে দায়িত্বশীল আচরণ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্তব্য।
আপিল আবেদনে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অসহযোগিতার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park