1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ নিয়ে অবহিতকরণ সভা।

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভূমি মালিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে সদর উপজেলা এলাকায় এ সভার আয়োজন করা হয়। সভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের বিভিন্ন দিক, জরিপ কার্যক্রমের প্রয়োজনীয়তা, ভূমি মালিকদের করণীয় এবং জরিপ চলাকালে প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও প্রদর্শনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমি জরিপ কার্যক্রম পরিচালিত হলে জমির সঠিক তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ হবে। এতে ভূমি মালিকদের হয়রানি কমার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিরোধ নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় ভূমি মালিকদের নির্ধারিত সময়ে জরিপ সংশ্লিষ্ট কাজে সহযোগিতা করার এবং নিজেদের জমির প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park