1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

টেকনাফ টুডে পেইজ পরিচালকের বিরুদ্ধে চাঁদাবাজি, অপপ্রচার ও মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

টেকনাফে অনলাইনভিত্তিক “টেকনাফ টুডে” পেইজের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক নুরুল করিম রাসেলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার, ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, নুরুল করিম রাসেল অতীতে অপহরণ, অস্ত্র ও মাদক-সংক্রান্ত একাধিক মামলার আসামি ছিলেন এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। এছাড়া তাঁর বিরুদ্ধে মাদকাসক্ত থাকার অভিযোগও রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, ইয়াবা সেবনের কারণে তিনি টেকনাফ পৌরসভার কে. কে. পাড়ার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন।

অভিযোগকারীরা আরও দাবি করেন, তিনি ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন এবং “টেকনাফ টুডে” পেইজে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park