1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠি শহরের প্রবেশদ্বারে ‘ঝালকাঠি চত্বর’ উদ্বোধন।

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ ঝালকাঠিকে নতুনভাবে পরিচিত করার লক্ষ্যে শহরের প্রবেশদ্বারকে ‘ঝালকাঠি চত্বর’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

ঝালকাঠি পৌরসভার উদ্যোগে নির্মিত এই চত্বরে জেলার ঐতিহ্যবাহী উপাদানের মনোরম প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে পেয়ারা, শীতলপাটি, কবি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদী এবং কীর্তিপাশা জমিদার বাড়িসহ বিভিন্ন নিদর্শন।

বুধবার (৮ এপ্রিল) সকালে চত্বরটির উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মো. আল আমিন বাকলাই, জেলা বাস শ্রমিকদের সাধারণ সম্পাদক রনি হাওলাদার, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং সাধারণ জনগণ।

উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক বলেন, ঝালকাঠি একটি নান্দনিক ও সম্ভাবনাময় জেলা। এখানে কবি জীবনানন্দ দাশ, কবি কামিনী রায়, শেরে বাংলা এ কে ফজলুল হকসহ বহু গুণী ব্যক্তির জন্ম হলেও জেলায় তেমন কোনো বিনোদনকেন্দ্র নেই। অনেকেই ঝালকাঠির এই স্থানটিকে কেবল ‘পেট্রোল পাম্প মোড়’ হিসেবেই চেনে। এই ধারণা পরিবর্তন এবং জেলার ঐতিহ্য তুলে ধরার উদ্দেশ্যে ‘ঝালকাঠি চত্বর’ নির্মাণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এখানে আরও দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park