1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মেরিন সুলতানা। এ সময় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ এবং বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ঝালকাঠি প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম এবং সদর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার বায়জীদ ইবনে আকবর।
গত ২০ আগস্ট ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেরিন সুলতানা। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মাদক, জুয়া, ইভটিজিং এবং কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানোর বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে তথ্য ও মতামত গ্রহণ করেন।
পুলিশ সুপার মেরিন সুলতানা বলেন, ঝালকাঠির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালানো রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, গণমাধ্যমের সহযোগিতায় পুলিশ ও জনগণের মধ্যে আরও কার্যকর সমন্বয় গড়ে তোলা সম্ভব।
এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত নানা বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park