1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে হাম- রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন।

  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জিয়াউদ্দিন হায়দার।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, শিশুদের মধ্যে হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস এবং শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল, ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় ৩০টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি চালু করা সম্ভব হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে এবং সংক্রামক রোগ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সসীমার শিশুদের মধ্যে পর্যায়ক্রমে টিকা প্রদান কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park