1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের কমিউনিটি সভা।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ঝালকাঠি সদর উপজেলার বিয়কাঠি ইউনিয়নের বিনয়কাঠি বাজারে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. আহসান হাবীব হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান খান, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী গোলাম রব্বানী, মহিলা ইউপি সদস্য বাসন্তী রানী এবং ইউপি সদস্য আবদুল গফফার সরদার।
প্রধান অতিথির বক্তব্যে লেলিন বালা বলেন, হাম-রুবেলা টিকাদান, বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন, জন্মনিবন্ধন, শিশুর পরিচর্যা, পরিবেশ সুরক্ষা, মাদকের কুফল, ইভটিজিং প্রতিরোধ এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধসহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।
সভা শেষে হাম-রুবেলাসহ বিভিন্ন সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে প্রদর্শিত চলচ্চিত্রের ওপর কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হলে বিজয়ী ১০ জন অংশগ্রহণকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park