1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৫৯ বার পঠিত

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”-এর উদ্যোগে কবরস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে মানবিক ও সামাজিক এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দত্ত প্রবীন সাংবাদিক ও সমাজসেবক হাসান মাহমুদ, মোঃ রাসেল হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য শুভ ধর, সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, শাহারিয়া সীমান্ত, প্রদীপ কর, রোহান মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন, “কবরস্থান শুধু মৃত ব্যক্তিদের চিরনিদ্রার স্থান নয়; এটি আমাদের জন্য শিক্ষা, স্মরণ ও আত্মসমালোচনার একটি পবিত্র স্থান। এখানে শায়িত আছেন আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা। তাই কবরস্থানের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”
বিশেষ অতিথি হাসান মাহমুদ বলেন, “কবরস্থান আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানা এবং পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান। তাই এর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।”
সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি বলেন, “কবরস্থান আমাদের সমাজের একটি পবিত্র স্থান। তাই এ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের নৈতিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব।”
সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আমাদের সামাজিক দায়িত্ববোধের পাশাপাশি মানবিক ও ধর্মীয় মূল্যবোধেরও পরিচয় বহন করে। আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সম্মানজনক রাখা সকলের কর্তব্য।”
সংগঠনের সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং নতুন প্রজন্মকে মানবতা, দায়িত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে উদ্বুদ্ধ করবে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park