1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা।

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

শংকর দাস পবন,স্টাফ রিপোর্টার
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখা।
রোববার (১৪ জুন) দুপুর ১২টায় ঝালকাঠি সরকারি কলেজ রোডস্থ জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সংগঠনের কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নীতিনির্ধারণ পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন। তিনি তাঁর বক্তব্যে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি দেশের উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মো. নূরনবী সোহেল। তাঁরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সমাজের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের নিরপেক্ষতা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক রুবেল খান এবং দপ্তর সম্পাদক শংকর দাস পবন। এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক আন্তরিক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park