1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

জামালপুর: জামালপুরে মৃত ব্যক্তির মৃত্যু তারিখ গোপন করে জাল দলিল করার অভিযোগ 

  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় মৃত ব্যক্তির তথ্য গোপন করে জাল দলিলের মাধ্যমে জমি লেখে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সি.আর আমলি আদালত মেলান্দহে মামলা দায়ের করেছে নয়ন উদ্দিন নামে এক ব্যক্তি ।

মামলা সূত্রে জানা যায়, নয়ন উদ্দিন নামে ওই ব্যক্তি দাবি করেন দাগি মৌজার বিআরএস ১০৭নং খতিয়ানের ১১ ও ১৯ নং দাগে ৪৩শতাংশ ভূমির মালিকানহন কুলসুম  বেওয়া। কুলসুম দেওয়া ১৯৮৩ সালের ১০ জানুয়ারি অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ করেন। মামলায় উল্লেখিত বিবাদী আব্দুস সালাম গং পূর্ববর্তী আব্দুস সাত্তার ও আফসার আলী কে গ্রহীতা দেখিয়ে অন্য ব্যক্তিকে কুলসুম  বেওয়া সাজাইয়া মেলান্দহ সাব রেজিস্টার অফিসে দলিল করে।প্রকৃতপক্ষে কুলসুম দেওয়া ঘটনার দিন ও তারিখে মেলান্দ সাব রেজিস্টার অফিসে যায়নি এমনকি কোন ভলিয়মের টিপস হয় দেয়নি। দলিল সংক্রান্ত ভূমিটি আমাদের দখলে থাকে। সাম্প্রতিক সময়ে তাহাদের জাল দলিলের ভিত্তিতে আমাদের নামজারির আবেদন বাতিলের আবেদন করে।গত বছর ৮ ডিসেম্বর দলিলের নকল উত্তোলন করে জাল দলিলের বিষয়টি অবগত হয়। 

অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, উল্লেখিত ভূমি সাব রেজিস্ট্রি করে দেয়ার পর কুলসুম  বেওয়া মারা যান। কুলসুম  বেওয়া মৃত্যু বরণের সঠিক তারিখ নয়নগর ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়েছে। সেটি দেখলেই বুঝতে পারবেন।
[4/12, 6:27 PM] Z Sankar Das Pabon ঝালকাঠি বরিশাল: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১
শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর (৩৫) নিহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি তার ভাই সৌকত নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশ্যে আসার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে আরোহী হুমায়ুন কবির সাগর ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলের চালক, ঝালকাঠি স্টেশন রোড এলাকার ব্যবসায়ী থাই সোহেল গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park