1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চাঁপাইনবাবগঞ্জে শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনে নতুন রাস্তার উদ্বোধন।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সমাজসেবা অফিসের শিশু পরিবার ও এনএসআই অফিসের সামনে নতুন রাস্তার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) এ রাস্তার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো. হারুনুর রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক অবকাঠামো উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা মানুষের চলাচল সহজ করার পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নতুন রাস্তা নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সরকারি শিশু পরিবারের নিবাসী শিশু, কর্মকর্তা-কর্মচারী এবং এনএসআই অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে আসা সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হবে। স্থানীয়রা জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি চালু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই কমবে। তারা এ উন্নয়নমূলক কাজকে এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। এর আগে একই দিন চাঁপাইনবাবগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা)-এর নিবাসী শিশুদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ। তিনি শিশুদের পড়ালেখা, ভবিষ্যৎ পরিকল্পনা ও সার্বিক কল্যাণের বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের উৎসাহ ও দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার (বালিকা), চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park