1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন; সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা হাবিলাসদ্বীপ ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম কর্তৃক আজ ১২ আগস্ট-২৬ রোজ- বুধবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মুহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞানের চরকানাই গ্রামের সমাজসেবক শিক্ষানুরাগী পটিয়া উপজেলা জিসাস সভাপতি, শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখা সিঃ যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইসলাম কে সভাপতি, মোহাম্মদ শাহদাত ওসমান-শিক্ষক প্রতিনিধি,মোহাম্মদ আবদু রহমান- অভিভাবক সদস্য, এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বদিউর আলম কে সদস্য সচিব (পদাধিকারবলে) করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।
উক্ত এডহক কমিটি আজ প্রকাশের পর নতুন কমিটির সভাপতি নির্বাচিত করায় মুহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব এনামুল হক এনাম সাহেব, চট্টগ্রাম জেলা প্রশাসক, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,চট্টগ্রাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সহ উক্ত কমিটি গঠন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট পটিয়া সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।এবং উনাদের এডহক কমিটির মেয়াদ কালীন সময়ে বিদ্যালয় সুষ্ঠু সুন্দর ভাবে পরিচালনার জন্য বিদ্যালয়ের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী, এলাকার সকল সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ে অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবক সহ সকলে আন্তরিক সহযোগিতা মূল্যবান পরামর্শ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park