1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

চমক দিতে চান যুবদল নেতা মিলন প্রাং: বাঘার নির্বাচনী মাঠে নতুন হাওয়া

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৫ বার পঠিত

তন্ময় দেবনাথ বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী

আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনীতিতে নতুন চমক সৃষ্টি হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জোর আগ্রহ প্রকাশ করেছেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিলন প্রাং। তাঁর এই আকস্মিক প্রার্থিতার ঘোষণায় উপজেলার সাধারণ ভোটার ও তরুণদের মাঝে নতুন করে আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

মিলন প্রাং ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ শুরু করেছেন।

দলীয় নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বিদের সাথে নিয়মিত উঠান বৈঠক ও মতবিনিময় সভা করছেন তিনি।
স্থানীয় যুবসমাজের বেকারত্ব দূরীকরণ ও নানাবিধ সমস্যা সমাধানে বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এই যুবনেতা।

নিজের প্রার্থিতার উদ্দেশ্য নিয়ে মিলন প্রাং বলেন, “আমি বাঘার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে সততা এবং নিষ্ঠার সাথে এই উপজেলার সেবা করব।”

তিনি আরও বলেন, অবহেলিত শিক্ষা ব্যবস্থা, ভাঙাচোরা যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক কৃষি এবং যুবসমাজকে মাদকমুক্ত করাই হবে তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, মিলন প্রাং-এর মতো একজন তরুণ ও মাঠপর্যায়ের নেতা ভাইস চেয়ারম্যান পদে আসায় নির্বাচনী আমেজ সম্পূর্ণ বদলে গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ তাঁর এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন, যা আসন্ন নির্বাচনে অন্য প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park